ONLY QURAN

Sunday, 18 October 2026

আল্লাহ ন্যায়বিচারক হলে ধনী, গরিব কেন? | কোরআন কী বলে?


 


একজন শিশু জন্ম নিল এমন একটি পরিবারে যেখানে তার জন্মের আগেই তার জন্য বাড়ি আছে শিক্ষা আছে চিকিৎসা আছে 

7 seconds
নিরাপত্তা আছে ভবিষ্যতের জন্য কোটি কোটি টাকার সম্পদ আছে জন্মের পর থেকেই তার সামনে এমন সব দরজা খুলে যায় যেগুলো অন্য
15 seconds
একজন মানুষ সারাজীবন চেষ্টা করেও হয়তো খুলতে পারে না আর একই সময়ে আরেকজন শিশু জন্ম নিল এমন একটি ঘরে যেখানে তার
23 seconds
মা-বাবার কাছে পরের দিনের খাবারের নিশ্চয়তাটুকুও নেই ভালো স্কুল তো দূরের কথা অসুস্থ হলে চিকিৎসা হবে কিনা সেটাও
30 seconds
অনিশ্চিত। সে পৃথিবীতে আসার আগেই তার জীবনের সঙ্গে এমন কিছু সীমাবদ্ধতা জুড়ে গেল যেগুলো সে নিজে বেছে নেয়নি। এখন
38 seconds
বিষয় হলো এই দুই মানুষ কি একই পৃথিবীতে জন্মেছে? অবশ্যই কিন্তু তাদের শুরুর জায়গা কি একই? না। একজন দৌড় শুরু করেছে
46 seconds
প্রশস্ত ট্র্যাকে। আরেকজনের পায়ে জন্ম থেকেই শিকল। একজনের সামনে সুযোগের দরজা শত শত। আরেকজনকে প্রথমে দরজায় খুঁজে বের
54 seconds
করতে হবে। তাহলে সৃষ্টিকর্তা যদি ন্যায়বিচারক হন তাহলে পৃথিবী এমন অসমভাবে শুরু হয় কেন? প্রশ্নটা খুব সরল কিন্তু
1 minute, 2 seconds
খুব ভয়ঙ্কর। কেন একজন ধনী হয়ে জন্মায় আরেকজন গরীব হয়ে? কেন কেউ সুস্থ শরীর নিয়ে জন্মায়? আর কেউ জন্ম থেকেই অসুস্থ?
1 minute, 10 seconds
কেন কেউ জন্ম থেকেই জ্ঞান, শিক্ষা, নিরাপত্তা আর সামাজিক সুযোগ পায়। আর কেউ জন্ম থেকেই বঞ্চনার মধ্যে পড়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে মানুষ তার জন্মের পরিবেশ নিজে নির্বাচনী করে নেই।
1 minute, 20 seconds
তার সেই পরিবেশ কি তার বিরুদ্ধে বিচার করার কারণ হতে পারে? ভাই ও বোনেরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে
1 minute, 27 seconds
কোরআনের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করতে হবে। কোরআন পৃথিবীর বৈষম্যকে অস্বীকার করে না বরং কোরআন সরাসরি বলছে
1 minute, 35 seconds
আল্লাহ মানুষের মধ্যে রিজিকের বন্টনে পার্থক্য রেখেছেন। সূরা আন নাহলের 71 নাম্বার আয়াতে আল্লাহ তা'আলা বলতেছেন আর
1 minute, 42 seconds
আল্লাহর রিজিক তোমাদের কতককে কতকের উপর প্রাধান্য দিয়েছেন। কিন্তু যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজিক দাস-দাসীদের ফিরিয়ে দেয় না। এই ভয়ে যে   
1 minute, 51 seconds
তারা তাতে সমান হয়ে যাবে। তবে তারা কি ল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? অর্থাৎ পৃথিবীতে সবার সম্পদ, সামর্থ্য, সুযোগ বা
1 minute, 59 seconds
বস্তুগত অবস্থান এক হবে? কোরআন এমন কোন ছবি আঁকছে না। এখন এখানেই আমাদের সামনে প্রথম প্রশ্নটা আসে। যদি বৈষম্য বাস্তব
2 minutes, 7 seconds
হয় তাহলে কি বৈষম্য মানেই অন্যায়? একটু চিন্তা করুন। একটা পরীক্ষার হলে 100 জন ছাত্রকে যদি হুবহু একই প্রশ্ন দেয়া হয়
2 minutes, 14 seconds
সবার খাতা একইভাবে মূল্যায়ন করা হয় তবু তাদের ফলাফল এক হবে না কারণ তাদের জ্ঞান প্রস্তুতি দক্ষতা এবং পরিস্থিতি এক নয়
2 minutes, 23 seconds
আবার ধরুন একজন মানুষের চোখ আছে অন্যজন দেখতে পায় না একজনের শরীর সম্পূর্ণ সুস্থ অন্যজন শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে জীবন
2 minutes, 31 seconds
শুরু করেছে আপনি কি বলবেন ন্যায়বিচার মানেই দুজনের জীনকে হুবহু একই রকম করে দিতে হবে নাকি ন্যায়বিচারের প্রশ্নটা অন্য জায়গায় কার কি ছিল তার পরিস্থিতি
2 minutes, 40 seconds
কি ছিল সে কি পেয়েছিল তার উপর তার কতটা নিয়ন্ত্রণ ছিল এবং সেই অবস্থার মধ্যে সে কি করেছে শেষ পর্যন্ত তাকে সেই অনুযায়ী
2 minutes, 47 seconds
বিচার করা হয়েছে কিনা কোরআন আমাদের ঠিক এই জায়গাটার দিকে নিয়ে যায় সূরা আল আনআমের 165 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা
2 minutes, 55 seconds
বলেছেন আর তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন এবং তোমাদেরকে কতককে কতকের উপর মর্যাদা দিয়েছেন যাতে
3 minutes, 2 seconds
তিনি তোমাদেরকে যা প্রদান করেছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করেন নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তি দানকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম পরম দয়ালু। খেয়াল করুন
3 minutes, 11 seconds
এখানে সম্পদ, ক্ষমতা, সামর্থ্য, মর্যাদা, সুবিধা এগুলোকে শুধু পুরস্কার হিসেবে দেখানো হচ্ছে না। এগুলো পরীক্ষার উপকরণ
3 minutes, 18 seconds
হতে পারে। এখন আমরা এমন একটি আয়াতের মনে যাই যেটা এই পুরো আলোচনার একটা প্রচলিত ধারণাকে সরাসরি ভেঙে দেয়। সূরা
3 minutes, 25 seconds
আল ফজরের ১৫ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মান দান
3 minutes, 33 seconds
করেন এবং অনুগ্রহ প্রদান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। অর্থাৎ মানুষকে যখন পরীক্ষা করার জন্য তাদেরকে
3 minutes, 41 seconds
সম্মান দেওয়া হয়। তাদেরকে বেশি করে রিজিক দেওয়া হয় বা অনুগ্রহ দেয়া হয় তখন তারা বলে যে আল্লাহ আমাকে সম্মান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু এখানে
3 minutes, 49 seconds
মানুষের ফিতরতকে মানুষের একটি ধারণাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে
3 minutes, 57 seconds
সংকুচিত করে দেন। তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন। অর্থাৎ যখন কিনা সম্মান দান করা হয় যখন রিজিক বাড়িয়ে
4 minutes, 4 seconds
দেওয়া হয় তখন মানুষ ধারণা করে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন কিনা তাদের রিজিককে সংকুচিত করে দেয়া হয় তখন
4 minutes, 11 seconds
আবার সে বলে যে আমার রব আমাকে অপমানিত করেছেন লাঞ্চিত করেছেন। কিন্তু মানুষের এই ধারণাকে আল্লাহ এক মুহূর্তে নাকচ করে দেন
4 minutes, 19 seconds
ঠিক এর পরের আয়াতেই যেখানে আল্লাহ তা'আলা বলেন কক্ষনো নয় বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। অর্থাৎ
4 minutes, 27 seconds
বিষয়টা এমন নয় যে বেশি পাওয়া মানেই সম্মানিত আর কম পাওয়া মানেই অপমানিত।
4 minutes, 32 seconds
ধন-সম্পদ বেশি পাওয়া মানেই আল্লাহ তোমাকে বেশি সম্মান করেছেন। আর সম্পদ কম পাওয়া মানেই আল্লাহ তোমাকে অপমান করেছেন। কোরআন মূলত এই সমীকরণটাকে প্রত্যাখ্যান করছে।
4 minutes, 42 seconds
এবং লক্ষ্য করুন এর পরপরই আয়াতগুলো কি নিয়ে কথা বলে। ১৮ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। 19 নাম্বার
4 minutes, 50 seconds
আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ধন সম্পদকে অতিশয়
4 minutes, 58 seconds
ভালোবাসো। অর্থাৎ ইয়াতিমকে সম্মান না করা। মিসকিনকে খাওয়াতে উৎসাহ না দেওয়া, উত্তরাধিকার ভক্ষণ করা এবং সম্পদকে অতিরিক্ত ভালোবাসা। এখানে কোরআনের ফিলোসফিটা খুব সুন্দর ভাবে বের হয়ে আসে।
5 minutes, 9 seconds
সম্পদ তোমার অবস্থানের সার্টিফিকেট নয়।
5 minutes, 11 seconds
সম্পদ তোমার পরীক্ষার উপাদান। তুমি কত টাকা পেয়েছো সেটাই শেষ প্রশ্ন নয়। তুমি সেই টাকা দিয়ে কি করছো? সেটাও প্রশ্ন। আর
5 minutes, 18 seconds
এখানেই ধনী মানুষটির জীবনকে আমরা নতুনভাবে দেখতে শুরু করি। একজন ধনী মানুষ হয়তো বলবে, আমার তো সব আছে। আমি সফল। কিন্তু
5 minutes, 25 seconds
কোরআন তাকে জিজ্ঞেস করছে না যে, তোমার কাছে কত ছিল? বরং কোরআনের নৈতিক কাঠামো তাকে জিজ্ঞেস করছে তোমার কাছে যা ছিল তার
5 minutes, 33 seconds
সঙ্গে তুমি কি আচরণ করেছো। একই ভাবে একজন দরিদ্র মানুষকে কোরআন এমন শিক্ষা দেয় না যে তুমি গরীব সুতরাং তুমি অপমানিত বরং
5 minutes, 41 seconds
দারিদ্র ক্ষতি ভয় ক্ষুধা সম্পদের ঘাটতি এমনকি জীবনের বিভিন্ন বিপর্যয়ও পরীক্ষার অংশ হতে পারে। সূরা বাকারার 155 নাম্বার
5 minutes, 50 seconds
আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদের স্বল্পতার
5 minutes, 57 seconds
মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ কোরআনের কাছে অভাব সমান অপমান এই সমীকরণটি যেমন ভুল তেমনি প্রাচুর্য
6 minutes, 6 seconds
সমান সম্মান এটিও ভুল। কিন্তু এখানে আবার একটা বিপদজনক ভুল হতে পারে। কেউ যদি এখন বলে তাহলে পৃথিবীতে মানুষ দরিদ্র হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে মানুষ বঞ্চিত হচ্ছে।
6 minutes, 16 seconds
সবই তো আল্লাহর পরীক্ষা। তাহলে তো আমাদের করার কিছু নেই। না। কোরআন এমন নিষ্ক্রিয় দর্শনও দেয় না। বরং কোরআন মানুষকে
6 minutes, 23 seconds
পৃথিবীতে চলতে বলে। সূরা মুলকের ১৫ নাম্বার আয়াতে আল্লাহতালা বলেন তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো
6 minutes, 32 seconds
এবং তার রিজিক থেকে তোমরা আহার করো আর তার নিকটেই পুনরুত্থান অর্থাৎ এই আয়াতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চলাফেরা করতে এবং
6 minutes, 39 seconds
আল্লাহর রিজিক থেকে খেতে বলা হচ্ছে এমনকি সূরা জুমারের 10 নাম্বার আয়াতে নামাজ শেষে আল্লাহ তাআলা বলতেছেন যে অতঃপর যখন
6 minutes, 46 seconds
সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি
6 minutes, 54 seconds
বেশি স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। অর্থাৎ এখানে আরেকটি বিষয় পরিষ্কার রিজিকের মালিক আল্লাহ। কিন্তু রিজিকের
7 minutes, 2 seconds
জন্য মানুষের চলা, চেষ্টা, কাজ, অনুসন্ধান এমনকি উদ্যোগও কোরআনের বাস্তবতার অংশ।
7 minutes, 7 seconds
যারা চেষ্টার যোগ্য নয় তাদের ব্যাপার ভিন্ন। আল্লাহ কাউকে না খাইয়ে রাখেন না।
7 minutes, 11 seconds
কিন্তু কোরআন মানুষকে বসিয়ে রেখে অলৌকিকভাবে সম্পদ আকাশ থেকে পড়ার কোন জীবন দর্শন দেয় না। বরং সূরা নাজমের 39 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়।
7 minutes, 22 seconds
পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আজ এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। তাহলে এখন পর্যন্ত ছবিটা কি
7 minutes, 29 seconds
দাঁড়ালো? একদিকে আল্লাহ মানুষের মধ্যে রিজিকের পার্থক্য রেখেছেন। অন্যদিকে মানুষকে চেষ্টা করতে বলেছেন। একদিকে মানুষের হাতে জন্মের পরিস্থিতি দেওয়া   
7 minutes, 38 seconds
হয়নি। অন্যদিকে সেই পরিস্থিতির মধ্যে তার কর্মের মূল্য আছে। একদিকে পৃথিবীতে কেউ বেশি পায় কেউ কম পায়। অন্যদিকে সেই বেশি
7 minutes, 45 seconds
পাওয়া নিজে থেকে সম্মানের প্রমাণ নয়। কম পাওয়া নিজে থেকে অপমানের প্রমাণ নয়। আদব কোরআন আসলে কি করছে? কোরআন পৃথিবীতে অসম
7 minutes, 52 seconds
বাস্তবতাকে অস্বীকার না করে তার অর্থটাকে বদলে দিচ্ছে। আমরা যেটাকে দেখি কে কত পেয়েছে, কোরআন সেটাকে দেখছে, কে কি পেয়েছে, [মিউজিক] কেন পেয়েছে এবং সে কি
8 minutes, 1 second
করেছে। আর এখন আমরা আরো কঠিন জায়গায় যাব। কারণ এখানে একজন মানুষ প্রশ্ন করতেই পারে, ভাই, এসব তো সুন্দর কথা। কিন্তু আমি
8 minutes, 10 seconds
তো জন্মের সময় কিছুই বেছে নেয়নি। আমি কোথায় জন্মাবো? আমার বাবা মা কারা হবে, আমার পরিবার কত টাকা রাখবে, আমার জন্মের
8 minutes, 17 seconds
সময় আমার শরীর কেমন হবে, আমি কোন সমাজে বড় হবো? এসব তো আমার সিদ্ধান্ত ছিল না।
8 minutes, 22 seconds
তাহলে আমার জীবনের এই অসম সরুর বিচার কিভাবে হবে? এখানে কোরআন আমাদের আরেকটা মৌলিক নীতি দেয়। আল্লাহ কাউকে অন্যের
8 minutes, 29 seconds
বোঝা বহন করাবেন না। সূরা ইসর 15 এবং সূরা ফাতিরের 18 নাম্বার আয়াত অনুযায়ী সূরা আল ইসর 15 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা
8 minutes, 36 seconds
বলতেছেন যে হিদায়েত গ্রহণ করে সে তো নিজের জন্য হিদায়েত গ্রহণ করে এবং যে পথভ্রষ্ট হয়ই সে নিজের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোন বহনকারী অপরের বোঝা
8 minutes, 46 seconds
বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আজাব-দাদাতা নই। অর্থাৎ কোরআনিক বিচারের কাঠামো এমন নয় যে তোমার
8 minutes, 54 seconds
জন্মের পরিবার তোমার হয়ে অপরাধ করবে অথবা তোমার প্রতিবেশীর সুবিধা তোমার হয়ে হিসাব দেবে। বিচার ব্যক্তি কেন্দ্রিক। তোমার
9 minutes, 1 second
জীবন তোমার হিসাব। তোমার কাজ, তোমার হিসাব, তোমার সিদ্ধান্ত, তোমার হিসাব এবং এখানেই কোরআনের ইনসাফ ধারণাটা আমাদের
9 minutes, 9 seconds
প্রচলিত সমতা ধারণা থেকে আলাদা হতে শুরু করে। সমতা মানে হলো সবাইকে একই জিনিস দেওয়া। ইনসাফ মানে সঠিক মাপের বিচার।
9 minutes, 16 seconds
কোরআন বলছে আল্লাহ অনুমান অন্যায় করেন না। আর কেয়ামতের দিনের জন্য এমন ন্যায়ের পাল্লা স্থাপন করার কথা বলা হচ্ছে যাতে
9 minutes, 24 seconds
কোন মানুষ সামান্যতম অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি সরিষার দানার ওজনের বিষয়েও হিসাবের বাইরে থাকবে না।
9 minutes, 31 seconds
তাহলে এখন একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। এই পৃথিবীর কয়েক দশকের অসমতা কি মানুষের সম্পূর্ণ হিসাব? একজন
9 minutes, 39 seconds
মানুষ হয়তো জন্ম থেকেই সুবিধা পেয়েছে কিন্তু সেই সুবিধা তাকে কি বানিয়েছে

9 minutes, 43 seconds
আর একজন মানুষ হয়তো জন্ম থেকেই বঞ্চনার মধ্যে ছিল কিন্তু সেই বঞ্চনার মধ্যে সে কি করেছে একজন সম্পদের মধ্যে থেকেও জুলুম
9 minutes, 50 seconds
করতে পারে আরেকজন অভাবের মধ্য থেকেও সৎ থাকতে পারে একজন ক্ষমতা পেয়েও মানুষের জীবন নষ্ট করতে পারে আরেকজন ক্ষমতাহীন হয়েও নিজের সীমার মধ্যে মানুষের উপকার
9 minutes, 59 seconds
করতে পারে তাহলে যদি বিচার শুধু সম্পদের পরিমাণ দিয়ে হয় সেটা কোরআনের বিচার ব্যবস্থা নয় কারণ কোরআনের বিচার কাঠামো সম্পদের পরিমাণ নয় বরং কর্ম 
10 minutes, 8 seconds
দায় দায়িত্ব, পরিস্থিতি এবং ব্যক্তির জবাবদিহিকে সামনে আনে। সূরা বাকারার 286 নাম্বার আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোন
10 minutes, 15 seconds
ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তারই উপর বর্তাবে। এখন
10 minutes, 23 seconds
কেউ বলতে পারে তাহলে গরিব মানুষের দুঃখের কি হলো? এখানে কোরআন আরো একটি কঠিন বিষয় সামনে আনেয়। সব দারিদ্রকে আল্লাহর সরাসরি
10 minutes, 30 seconds
বন্টন বলে ধরে নেওয়া যাবে না। কারণ পৃথিবীর অনেক বৈষম্য মানুষ নিজেই তৈরি করে। মানুষ সম্পদ জমিয়ে রাখে। ক্ষমতা কুক্ষিগত করে দুর্বলকে শোষণ করে অন্যের
10 minutes, 39 seconds
অধিকার মেরে দেয় যুদ্ধ করে দুর্নীতি করে উত্তরাধিকার খেয়ে ফেলে দারিদ্রকে সমাজের বাইরে ঠেলে দেয় কোরআন এমনকি সম্পদ সম্পর্কে এমন একটি নীতি দেয় যে সম্পদ যেন
10 minutes, 48 seconds
শুধু ধনীদের মধ্যেই ঘুরপাক না খায় সূরা আল হাশরের সাত নাম্বার আয়াতে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন
10 minutes, 55 seconds
আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে জাত দিয়েছেন। এই ফাই মানে হলো বিনা যুদ্ধে প্রাপ্ত যে সম্পদগুলো রয়েছে
11 minutes, 3 seconds
সেগুলোকে বলা হয় ফাই। তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ জনপদ বাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয়স্বজনদের
11 minutes, 11 seconds
ইয়াতিমদের মিসকিন ও মুসাফিরদের এটি এ জন্য যে যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বৃত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে
11 minutes, 19 seconds
রাসূল যা তোমাদের দেয় তা গ্রহণ করো আর যা থেকে সে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ
11 minutes, 27 seconds
শাস্তি প্রদানে কঠোর অর্থাৎ একজন মানুষ যদি আরেকজন মানুষকে শোষণ করে গরীব বানায় তারপর সেই গরীবের সামনে গিয়ে বলে এটা এটা
11 minutes, 34 seconds
আল্লাহর তাকদীর। তাহলে সে শুধু দারিদ্র মানুষটাকে প্রতারণা করছে না। সে নিজের অপরাধও আল্লাহর ঘাটে চাপানোর চেষ্টা করছে।
11 minutes, 41 seconds
এখানে পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। একটি বিষয় হলো আল্লাহর সৃষ্টি করা ভিন্নতা। আরেকটি বিষয় হলো মানুষের তৈরি জুলুম।
11 minutes, 47 seconds
একজনের শরীর অন্যজনের মত নয়। একজনের প্রতিভা অন্যজনের মত নয়। একজনের জন্মের পরিবার অন্যজনের মতো নয়। এসব ভিন্নতা
11 minutes, 54 seconds
দুনিয়ার বাস্তবতার অংশ। কিন্তু একজন মানুষ আরেকজনের অধিকার ছিনিয়ে নিয়ে তাকে দরিদ্র বানালো। এটাকে তাকদীর বলে দায়মুক্তি পাওয়া কোরআনিক দর্শন নয়। বরং
12 minutes, 3 seconds
কোরআন বারবার মানুষকে জিজ্ঞেস করছে তুমি তোমার হাতে যা পেয়েছো তা দিয়ে কি করেছো?
12 minutes, 8 seconds
আর এখানেই ধনী এবং গরীবের প্রশ্নটা আবার বদলে  যায়। আমরা ভাবছিলাম কার জীবন ভালো। কোরআন প্রশ্নটা ঘুরিয়ে দেয়
12 minutes, 15 seconds
কার পরীক্ষা কি ছিল? আমরা ভাবছিলাম কাকে আল্লাহ বেশি দিয়েছেন? কোরআন বলে যাকে বেশি দেওয়া হয়েছে তাকে কিসের জন্য বেশি দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ভাবছিলাম
12 minutes, 24 seconds
কাকে কম দেওয়া হয়েছে কোরআন বলে যে কম পেয়েছে তার বঞ্চনা তুমি কতটা বুঝেছো এবং সে নিজের অবস্থার মধ্যে কি করেছে এবং
12 minutes, 33 seconds
এখানেই রিজিক তাকদীর চেষ্টা এবং ইনসাফ এক জায়গায় এসে দাঁড়ায় কারণ কোরআন একদিকে বলছে মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যা
12 minutes, 42 seconds
তার নিয়ন্ত্রণের বাইরে এমনকি কোন বিপদ সংঘটিত হওয়ার আগেই তা আল্লাহর জ্ঞানের মধ্যে লিপিবদ্ধ থাকার কথাও কোরআনে এসে
12 minutes, 49 seconds
এসেছে। সূরা তাওবার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, বলো আমাদেরকে শুধু তাই আক্রান্ত করবে যা আল্লাহ আমাদের জন্য লিখে
12 minutes, 56 seconds
রেখেছেন। তিনি আমাদের অভিভাবক। আর আল্লাহর উপরই যেন মুমিনরা তাওয়াক্কুল করে। অর্থাৎ কার জন্য কি পরীক্ষা সংঘটিত হবে বিপদ
13 minutes, 3 seconds
ঘটিয়ে তা তাকদীরে আগে থেকেই লেখা আছে কিন্তু একই কোরআন মানুষকে চেষ্টা করতে বলে কর্মের জবাবদিহি দিতে বলে নিজের দায়িত্বের কথা বলে অন্যের অধিকার নষ্ট
13 minutes, 12 seconds
করতে নিষেধ করে সম্পদের অপব্যবহারকে প্রশ্ন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলে অর্থাৎ তাকদীর কোরআনের কাছে মানুষের
13 minutes, 19 seconds
দায়িত্ববোধকে বাতিল করে না বরং মানুষ এমন একটি বাস্তবতার মধ্যে কাজ করে যেখানে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই আবার কিছুই
13 minutes, 26 seconds
তার হাতে নেই এমনও নয় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যদি পৃথিবী প্রতিটি ফলাফল মানুষের হাতে থাকতো তাহলে আল্লাহর
13 minutes, 33 seconds
উপর নির্ভরতার প্রশ্ন থাকতো না। আর যদি মানুষের কোন কার্যকর ভূমিকা না থাকতো তাহলে দায়িত্ব, চেষ্টা, নৈতিকতা, পাপপূর্ণ, বিচার, জবাবদিহী সবকিছুই
13 minutes, 42 seconds
অর্থহীন হয়ে যেত। কোরআন এই দুই চরম অবস্থার কোনটাকেই নেয় না। মানুষ চেষ্টা করবে কিন্তু ফলের মালিক সে নয়। মানুষ সিদ্ধান্ত নেবে কিন্তু পৃথিবীর সব পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকবে না।
13 minutes, 52 seconds
মানুষ কাজ করবে কিন্তু সে যা পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছে সেটাও তার হিসাবের অংশ হবে। আর এখানেই সম্ভবত আমাদের মূল
13 minutes, 59 seconds
প্রশ্নটি আবার ফিরে আসে। একজন মানুষ যদি জন্ম থেকেই কোটিপতি হয় আরেকজন জন্ম থেকেই খোদার মধ্যে বড় হয়। তবে কি তাদের দুজনের
14 minutes, 6 seconds
জীবন কি একই মানদণডে মাপা হবে? কোরআনের উত্তর থেকে অন্তত এটুকু স্পষ্ট যে আল্লাহর বিচার এমন কোন অন্ধ মাপযন্ত্র নয় যে শুধু
14 minutes, 14 seconds
ফলাফল দেখা হবে কিন্তু মানুষ কোন অবস্থায় দাঁড়িয়েছিল তা দেখা হবে না। আল্লাহর বিচার ব্যবস্থা এমন নয়। কারণ কোরআন একই সঙ্গে ব্যক্তিগত জবাবদেহী, সামর্থ্য,
14 minutes, 23 seconds
পরীক্ষা, কর্ম এবং পূর্ণ ন্যায়ের কথা বলে। আর তাই শেষ প্রশ্নটা পৃথিবীর মাটিতে থেমে থাকে না। দুনিয়ায় যদি শুরুর লাইন
14 minutes, 29 seconds
সবার এক না হয় তাহলে চূড়ান্ত ইনসাফ কি এই কয়েক দশকের জীবনেই শেষ হয়ে যেতে পারে? একজন শিশুর জন্মগত বঞ্চনার হিসাব কোথায় সম্পন্ন হবে? যে মানুষ সারাজীবন
14 minutes, 38 seconds
অন্যায়ের শিকার হয়েছে কিন্তু তার জীবনের সব ক্ষত পৃথিবীতে পূরণ হয়নি তার হিসাব কোথায়? যে মানুষ কোটি কোটি টাকা পেয়েও
14 minutes, 45 seconds
সেই সম্পদের কারণে অন্য মানুষের জীবন নষ্ট করেছে তার বিচার কোথায়? আর যে মানুষ কিছুই পায়নি। কিন্তু যা সামান্য পেয়েছে
14 minutes, 52 seconds
তা দিয়ে সৎ থেকেছে অন্যকে সাহায্য করেছে অন্যায় করেনি তার সেই চরিত্রের মূল্য কোথায় এই জায়গাতেই কোরআন দুনিয়ার জীবনকে চূড়ান্ত মঞ্চ না ধরে চূড়ান্ত
15 minutes, 1 second
বিচারের দিকে নিয়ে যায় কোরআন বলছে কেয়ামতের দিনে ন্যায়ের পাল্লা স্থাপন হবে এবং কোন মানুষ সামান্যতম অন্যায়ভাবে বঞ্চিত হবে না প্রত্যেক মানুষ তার কাজের
15 minutes, 10 seconds
পূর্ণ প্রতিদান পাবে সূরা আম্বিয়ার 47 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আর কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার
15 minutes, 19 seconds
করা হবে না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব। আর হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট। এমনকি সূরা
15 minutes, 27 seconds
আল জিলজালালের সাত নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন অতএব কেউ অনুমান ভালো কাজ করলেই তা সে দেখবে। আর কেউ অনুপরিমাণ
15 minutes, 33 seconds
খারাপ কাজ করলে তাও সে দেখবে। অর্থাৎ এ সকল আয়াত অনুযায়ী কোরআনের সেদিনের একটি অত্যন্ত শক্তিশালী বক্তব্য হলো মানুষের
15 minutes, 41 seconds
ক্ষুদ্রতম ভালো বা মন্দ কাজও তার সামনে উপস্থিত হবে। তাহলে দেখুন কোরআনিক ছবিটা এখন অনেক বড় হয়ে গেছে। এটা আর শুধু ধনী
15 minutes, 48 seconds
বনাম গরীবের আলোচনা নয়। এটি শুধু রিজিকের আলোচনা নয়। এটা শুধু তাকদীরের আলোচনা নয়। এটা আসলে সৃষ্টিকর্তার ইনসাফ কিভাবে
15 minutes, 56 seconds
কাজ করে সেই প্রশ্ন। দুনিয়াতে ভিন্নতা থাকবে। রিজিকের ভিন্নতা থাকবে। সামর্থ্যের ভিন্নতা থাকবে। জন্ম-পরিবেশে ভিন্নতা
16 minutes, 3 seconds
থাকবে। কখনো সুযোগ বেশি থাকবে। কখনো কম থাকবে। কেউ সম্পদ পাবে, কেউ সম্পদের অভাব দেখবে। কেউ শক্তি পাবে, কেউ দুর্বলতা
16 minutes, 10 seconds
নিয়ে বাঁচবে। আমি একটা লাইনে পুরো বিষয়টাকে সাফ করে দিতে চাই যে মানুষ যদি এখানে নিজে থেকে নিজেরা নিজেদেরকে জুলুম
16 minutes, 18 seconds
না করতো একজন আরেকজনের উপর জুলুম না করতো একজনের হক আরেকজন না মেরে খেত তাহলে আল্লাহর বন্টন আল্লাহ যে বন্টন করতেন
16 minutes, 25 seconds
অর্থাৎ আল্লাহ যে বন্টন ডিফল্ট ভাবে করে দিয়েছেন সে ডিফল্ট বন্টন অনুযায়ী কারো কোনদিন এই অভিযোগগুলো থাকতো না অর্থাৎ পরীক্ষাগুলো সবার জন্য আরো সহজ হয়ে যেত।
16 minutes, 35 seconds
কিন্তু যখন কিনা মানুষ সহ এমনিতেই আল্লাহ বন্টন করতেছেন বিভিন্নভাবে কাউকে কম দিচ্ছেন কাউকে বেশি দিচ্ছেন তার মধ্যে যখন মানুষ আরো নিজেরা অপরাধ বাড়াচ্ছে নিজেরা
16 minutes, 44 seconds
নিজেদেরকে হক মেরে খাচ্ছে একজনের উপর জুলুম করতেছে তখন সেই ডিফল্টে থাকার রিজিক বা ডিফল্টে থাকা বিষয়গুলো আরও ভয়ঙ্কর
16 minutes, 51 seconds
রূপ ধারণ করতেছে আল্লাহ নিজে থেকে যে তাকদীর সিস্টেম রেখেছেন সে অনুযায়ী এই পার্থক্যগুলো নিজে থেকে কারো মর্যাদার চূড়ান্ত প্রমাণ নয় বরং এগুলো মানুষের
16 minutes, 59 seconds
পরীক্ষার বাস্তবতা এবং সেই পরীক্ষার মাঝেই মানুষের দায়িত্ব শুরু হয় যার কাছে বেশি আছে তার পরীক্ষা শুধু বেশি পাওয়ার মধ্যে নয়। সে বেশি পাওয়ার সঙ্গে কি করেছে
17 minutes, 8 seconds
তাতেও। যার কাছে কম আছে তার পরীক্ষা শুধু কম পাওয়ার মধ্যে নয়। সে সেই অবস্থায় কিভাবে বেঁচেছে, কি সিদ্ধান্ত নিয়েছে, কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতেও। আর
17 minutes, 17 seconds
সমাজের পরীক্ষা সমাজের পরীক্ষাও আছে। কারণ কোরআন শুধু গরীবকে ধৈর্য ধরতে বলে থেমে যায়নি। বরং ধনী, ক্ষমতাবান এবং সমাজের
17 minutes, 24 seconds
সম্পদধারীদেরকেও প্রশ্ন করেছে। তোমার পাশের মানুষ না খেয়ে থাকলে তোমার সম্পদের অর্থ কি? তোমার হাতে ক্ষমতা থাকলে দুর্বল
17 minutes, 31 seconds
মানুষের সঙ্গে তুমি কি করেছো? তোমার কাছে রিজিক বেশি এলে তুমি কি সেটাকে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ বানিয়েছো? নাকি দায়িত্ব হিসেবে দেখেছো? এবং এখানেই
17 minutes, 40 seconds
কোরআনের ইনসাফের ধারণা একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছায়। কোরআন প্রতিটি মানুষকে একই জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কিন্তু কোরআন এমন এক বিচার
17 minutes, 48 seconds
ব্যবস্থার কথা বলে যেখানে কোন মানুষের সঙ্গে সামান্যতম অন্যায় করা হবে না। এই দুটো বাক্য একসঙ্গে রাখুন। দেখবেন দুনিয়ার বৈষম্য আর কোরআনের ইনসাফের একে
17 minutes, 57 seconds
অপরের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না। বরং প্রশ্নটা আরো গভীর হয়ে যাচ্ছে। অসম পৃথিবীর মধ্যে মানুষ কিভাবে ন্যায়বান থাকবে? যে বেশি পেয়েছে
18 minutes, 6 seconds
সে কি ভাগ করবে? যে কম পেয়েছে সে কি নিজের মানবিকতা হারাবে? যে শোষণ করেছে সে কি তাকদীরের অজুহাতে পালাতে পারবে? আর যে
18 minutes, 13 seconds
শোষণের শিকার হয়েছে তার হিসাব কি হারিয়ে যাবে? কোরআনের সামগ্রিক দর্শন বলছে, না কিছুই হারিয়ে যাবে না। রিজিকের পার্থক্য
18 minutes, 21 seconds
দেখা হবে। চেষ্টাও দেখা হবে। পরিস্থিতিও অদৃশ্য নয়, অন্যায়ও অদৃশ্য নয়। মানুষের কাজও অদৃশ্য নয়। এবং শেষ পর্যন্ত বিচারও
18 minutes, 29 seconds
অসম্পূর্ণ থাকবে না। তাই পৃথিবীতে কাউকে দেখে শুধু এই সিদ্ধান্ত নেওয়া যে সে ধনী তাই আল্লাহর প্রিয় অথবা সেই গরীব। তাই আল্লাহ তাকে অপমান করেছেন। কোরআনের ভাষায়
18 minutes, 38 seconds
এই সিদ্ধান্ত অত্যন্ত বিপদজনক। কারণ কোরআন আমাদের বাহ্যিক অবস্থার দিকে তাকিয়ে মানুষের মূল্য নির্ধারণ করতে শেখায় না।
18 minutes, 44 seconds
কোরআন বরং প্রশ্ন তোলে তোমাকে কি দেওয়া হয়েছিল? তুমি তার সঙ্গে কি করেছিলে?
18 minutes, 49 seconds
তোমার হাতে কি ছিল? তুমি কি বেছে নিয়েছিলে? আর অন্য মানুষের অধিকার তোমার কারণে কোথায় দাঁড়িয়েছে? শেষ পর্যন্ত এটাই হলো কোরআনের ইনসাফের বড় ছবি। আর
18 minutes, 58 seconds
 সবার জীবন সমান নয়। কিন্তু ন্যায়বিচারের দাবি হলো কারো হিসাব অসম্পূর্ণ হবে না। সবার শরুর লাইন এক নয়।
19 minutes, 5 seconds
কিন্তু বিচার হবে এমনভাবে যাতে কারো উপর তার নিয়ন্ত্রণের বাইরে থাকা জীবনের বোঝা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া না হয়। সবার
19 minutes, 12 seconds
রিজিক সমান নয়। কিন্তু বেশি পাওয়া কারো শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়। কম পাওয়া কারো অপমানের প্রমাণ নয় এবং সবচেয়ে
19 minutes, 19 seconds
গুরুত্বপূর্ণ। দুনিয়ার বৈষম্য আছে বলেই সৃষ্টিকর্তার ইনসাফ বাতিল হয়ে যায় না আর যদি সব সমতা করে দেওয়া হতো তাহলে পরীক্ষা
19 minutes, 26 seconds
বলে কিছুই থাকতো না আর একজন [মিউজিক] আরেকজনের জন্য পরীক্ষার প্রশ্নপত্র হতো না তাই আসল প্রশ্ন দাঁড়ায় এই বৈষম্যের
19 minutes, 33 seconds
পৃথিবীতে মানুষ কি করেছে মানুষের সঙ্গে কি  করেছে আর সৃষ্টিকর্তার কাছে শেষ বিচারে সেই সবকিছুর হিসাব কিভাবে হবে তাই
19 minutes, 41 seconds
এই দুনিয়ার জীবন থেকে ইনসাফ কেন করা হলো না এই প্রশ্নটা করাটাই অযৌক্তিক কারণ এটা চূড়ান্ত প্রাপ্তির জায়গা নয় আর আপনারা
19 minutes, 48 seconds
যদি পরীক্ষার দিকটা ভাবেন দেখবেন যে যাদের প্রচুর অর্থসম্পদ আছে তাদের মানসিক পরীক্ষাটা প্রবল। তাদের একটুখানি ভুলে
19 minutes, 55 seconds
একটুখানি অহংকারে ভয়ঙ্কর ব্লাডারফ্লাই ইফেক্ট শুরু হয়। যার দায় তাদের নিতে হবে। আসলে এই ভিডিওতে আমি সস্তা সান্ত্বনা
20 minutes, 2 seconds
দেওয়ার চেষ্টা করিনি। যা সত্য তা মেনে নিতে আমার কোন প্রবলেম নেই। আবার আমার জীবন নিয়ে আমার কোন অভিযোগও নেই।
20 minutes, 8 seconds
বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতালে অর্থোপেডিক সেক্টরে গেলেই আমার অবস্থান নিয়ে অভিযোগ করার সকল অজুহাত আমার হারিয়ে যায়। যখন দেখি আমার থেকে বহু
20 minutes, 16 seconds
মানুষ প্রচন্ড কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আর দেখবেন সে লোকগুলোর থেকে অভিযোগ বেশি আমাদেরই যারা আমরা দুবেলা
20 minutes, 24 seconds
দুমটো খেতে পারি এবং বেশি পাওয়ার আশায় চেষ্টা করতে পারি। অথচ যারা চেষ্টাই করার যোগ্যতা হারিয়ে ফেলেছে বা চেষ্টাই করার যোগ্যতা নিয়ে জন্মায়নি তাদের থেকে আমরা
20 minutes, 33 seconds
কত ভালো আছি। এ বলে এই নয় যে আল্লাহ তাকে অপছন্দ করেছেন আর আমাকে পছন্দ করেছেন বরং দুটো পরিস্থিতি দুজনের জন্য পরীক্ষা। আর
20 minutes, 40 seconds
যারা বলেন যারা সবই পেয়েছে তাদের তো অভাব নেই। তারা তো খুব সুখী। ভাই ও বোনেরা সুখ শব্দটাই আপেক্ষিক। একেকজনের কাছে সুখের
20 minutes, 48 seconds
সংজ্ঞাটা ভিন্ন হতে পারে। কেউ টাকায় সুখী, কেউ ভালোবাসায় সুখী, কেউ নারীতে সুখী, কেউ নেশায় সুখী, আবার কেউ দুঃখেই সুখী। কিন্তু
20 minutes, 55 seconds
কঠিন বাস্তবতা হলো আপনার দৃষ্টিতে অন্য কেউ সুখী হলেও ভিতরে ভিতরে সবাই কোন না কোনভাবে অসুখী। আল্লাহ কাউকে চূটান্ত সুখ
21 minutes, 3 seconds
দেয়নি এই দুনিয়ায়। সবাই যত পায় আরো বেশি চায়। অথবা যা যা পায় তা না চায় অন্য কিছু চায়। তাই মনে রাখবেন এই দুনিয়া সুখের     
21 minutes, 11 seconds
জন্য তৈরি হয়নি। সাময়িকভাবে প্রত্যেকটা কমতির জায়গায় তখনই সুখী হতে পারবেন যখন আপনি সন্তুষ্ট হতে শিখবেন। আর সেই সাথে
21 minutes, 19 seconds
আপনার জন্য চূড়ান্ত সুখ অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউসে।

0 comments:

Post a Comment